ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিক্ষোভকারীদের হামলায় পাকিস্তানে ৩ পুলিশ নিহত

পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।


বুধবার (২৭ অক্টোবর) দেশটির পাঞ্জাব প্রদেশের গুজরা নওয়ালা জেলায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পাক মিডিয়া দ্য ডন।


পুলিশের মুখপাত্র নায়েব হায়দার প্রথমে নিজ বাহিনীর এক সদস্যের মৃত্যুর কথা নিশ্চিত করেছিলেন। যদিও পরবর্তীকালে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ আহমেদ সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, সংঘর্ষে পুলিশের তিন সদস্য নিহত ও অন্তত ৭০ জন আহত হন। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।


পাঞ্জাব পুলিশের এক মুখপাত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, টিএলপি সদস্যরা পুলিশের বিরুদ্ধে এসএমজি, একে-৪৭ ও পিস্তলের মতো ভয়ঙ্কর সব অস্ত্র ব্যবহার করায় বেশ কয়েকজন হতাহত হন।


এ দিকে দেশটির উগ্র ডানপন্থি দল টিএলপি দাবি করেছে, এবারের সংঘর্ষে তাদের কয়েকজন নেতা-কর্মী হতাহত হয়েছেন।


অপর দিকে পুলিশ বলছে, টিএলপি সদস্যরা মিছিল করে ইসলামাবাদ যাওয়ার পথে প্রশাসনের লোকজন বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।


এর আগে গেল শুক্রবার (২২ অক্টোবর) টিএলপির কয়েক হাজার কর্মী রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করলে পুলিশ বাধা দেয়। আর এতেই তখন ব্যাপক সংঘর্ষ হয়। সেদিনও দুই পুলিশ সদস্য প্রাণ হয়েছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑